ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ভারতের তিস্তা নদী ফুঁসছে, বাংলাদেশেও সতর্কবার্তা জারি
ভারী বৃষ্টিপাতে ভারতের সিকিম রাজ্যে বিপজ্জনকভাবে তিস্তা নদীর পানি বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির আবহাওয়া দপ্তর রাজ্যের মাঙন, গ্যালশিং ও সোরেং জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। একইসঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি হয়।
হিমালয়ের চিতামু হ্রদ থেকে উৎপত্তি তিস্তা নদীর। ভারত থেকে প্রবাহিত হয়ে এটি নীলফামারীর কালীগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে উজানে পানির প্রবাহ বাড়লে বাংলাদেশের উত্তরাঞ্চলেও তার প্রভাব সরাসরি পড়ে।
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে ভারতের গ্যাংটক জেলার প্রশাসন থেকে এক জরুরি ঘোষণায় জানানো হয়েছে, স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তিস্তা অববাহিকায় বিশেষ নজরদারি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন।
সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদ-নদীর পানি উজানের ভারি বৃষ্টির প্রভাবে আগামী দুই দিন বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই, সোমেশ্বরী ও মনু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে।
এছাড়া, সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে, এবং এই প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে তা এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার