ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কলাতলীর বাইপাস সড়কে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে ফোন করে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন এবং তাদের পাশে দাঁড়ানোর কঠোর নির্দেশনা দেন।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে আগুনের ঘটনায় দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতা এবং তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর তিনি আমাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন।”
এদিকে, গত বুধবার সন্ধ্যার ওই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, পাম্প কর্তৃপক্ষ কিছু আলামত সরিয়ে সংস্কার কাজ শুরু করার চেষ্টা করছে। এ বিষয়ে এডিএম মো. শাহিদুল আলম বলেন, “আলামত সরিয়ে কোনো লাভ হবে না। আমরা সব আলামতের তালিকা করেছি এবং সেগুলো সংরক্ষণের জন্য মালিকপক্ষকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার সন্ধ্যার ওই বিস্ফোরণে গ্যাস পাম্পের পাশাপাশি ৩০টি গাড়ি, ৪টি বাড়ি ও বেশ কিছু স্থাপনা ভস্মীভূত হয়। আহত ১৫ জনের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চমেক বার্ন ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ জানান, চিকিৎসাধীন ৬ জনের শরীরই উল্লেখযোগ্য হারে দগ্ধ হয়েছে। এর মধ্যে আবু তাহের ৯০ শতাংশ, রহিম ৫০ শতাংশ এবং সিরাজ ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে রয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর যে খবর প্রচার হয়েছে, তা সত্য নয় বলে নিশ্চিত করেছেন তিনি।
উল্লেখ্য, পাম্পের মূল ট্যাংক থেকে গ্যাস লিকেজের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে