ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে বেগবান করতে জাতীয় ইতিহাসের প্রতিটি লড়াই ও গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের বিপ্লব পর্যন্ত প্রতিটি অর্জনের লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাষ্ট্রদর্শন তুলে ধরেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সমৃদ্ধির মেলবন্ধন ঘটিয়ে মির্জা ফখরুল বলেন, ‘৫২, ৭১, ৯০ এবং ২৪-কে ধারণ করে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও যোগ করেন যে, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশকে এক নতুন গন্তব্য দিয়েছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করা অপরিহার্য। তাঁর মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মন্ত্রী বলেন, এই অবহেলিত জনপদকে উন্নয়নের মূল ধারায় আনতে বড় ধরণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনি ঘোষণা করেন যে, ‘মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু করা হচ্ছে। খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।’ এছাড়া উত্তরবঙ্গের অর্থনৈতিক চাকা সচল করতে বিমানবন্দর সচল করা এবং একটি নতুন ইপিজেড (EPZ) স্থাপনের কার্যক্রমও বর্তমানে জোরেশোরে চলছে বলে তিনি আশ্বস্ত করেন।
তৃণমূলের মানুষের কল্যাণে সরকারের দ্রুত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অল্পদিনে আমরা কাজ শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে। আমরা যা বলেছিলাম তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।’ কৃষিবান্ধব এই সিদ্ধান্তের মাধ্যমে প্রান্তিক চাষিরা বড় ধরণের স্বস্তি পাবেন বলে তিনি মনে করেন।
পরিশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হার না মানার সংকল্প ব্যক্ত করে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনো হার মানিনি, মানবো না।’ তিনি দেশের সকল স্তরের মানুষকে দেশ গড়ার এই মহান কর্মযজ্ঞে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)