ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের বিরুদ্ধে বিশ্বমঞ্চে সরব বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করতে ইসরায়েলের গৃহীত বিতর্কিত ভূমি সংক্রান্ত নতুন আইনকে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক উচ্চপর্যায়ের সভায় বাংলাদেশের এই দৃঢ় অবস্থান পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ ধরণের পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যের অস্থিরতাই বাড়াবে না, বরং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বিশেষ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয়সংক্রান্ত আইনকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “১৯৬৭ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান।”
ড. খলিলুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ইসরায়েলের এই নতুন আইন মূলত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের একটি পরিকল্পিত নীল-নকশা, যার মধ্যে পবিত্র আল-কুদস আল-শরিফও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেন, পশ্চিম তীরে ভূমি ক্রয় সহজ করা এবং ভূমি নিবন্ধন উন্মুক্ত করার সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূমির মালিকদের ভয়ভীতি ও হয়রানির ঝুঁকিতে ফেলছে। এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার পরিপন্থী এবং এটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্তরায়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও জোরালো দাবি তুলে ধরে বলেন, “১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘদিনের এই সংকটের কার্যকর সমাধান হতে পারে।” তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলের এই একতরফা ভূমি আইন প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়।
একই সঙ্গে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের জন্য সেখানে অবাধ ও শর্তহীন প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে দ্রুত জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর দাবি জানান। ওআইসিভুক্ত দেশগুলোকে ফিলিস্তিনের এই কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ