ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বুয়েট ভর্তির জটে আটকে আছে মেডিকেলের ক্লাস শুরুর সময়
নিজস্ব প্রতিবেদক: এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রম ঝুলে থাকায় এবং তৃতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া শেষ না হওয়ায় এই বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী একই সাথে মেডিকেল ও বুয়েটে ভর্তির সুযোগ পান। বুয়েটের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অনেক আসন শূন্য হওয়ার সম্ভাবনা থাকে। তাই সিট অপচয় রোধে বুয়েটের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই মেডিকেলের তৃতীয় তথা শেষ ধাপের মাইগ্রেশন শুরু করা হবে। এর আগে গত ১০ জানুয়ারি বুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও জাতীয় নির্বাচনের কারণে সেখানকার ভর্তি কার্যক্রম এখনো শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়, যেখানে ৫ হাজার ৪১ জন শিক্ষার্থীকে এমবিবিএস এবং ৪৬ জনকে বিডিএস কোর্সের জন্য মনোনীত করা হয়। ৩০ ডিসেম্বর থেকে মূল ভর্তি প্রক্রিয়া শুরু হলেও পরবর্তীতে দুই দফায় মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়। বর্তমানে দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম চলছে, যা আগামী ১ মার্চ শেষ হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সবকিছু গুছিয়ে আনতে আরও কিছুটা সময় প্রয়োজন। রোজা ও ঈদের দীর্ঘ ছুটির পর মার্চ বা এপ্রিলের শেষের দিকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হতে পারে। বিধি অনুযায়ী আরও একটি মাইগ্রেশনের সুযোগ বাকি থাকায় আপাতত চূড়ান্ত ক্লাসের তারিখ ঘোষণা করছে না অধিদপ্তর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা