ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে’
বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়ে পুঁজি হারিয়েছেন। কারসাজি এখানে ছন্দময় প্রক্রিয়ায় সংগঠিত হয়েছে এবং এটি পরিচালিত হয়েছে কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের মাধ্যমে।
রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতে শেয়ারবাজার সংস্কারের দায়িত্বপ্রাপ্তরা গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করেছেন, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা উপেক্ষিত থেকেছেন এবং বাজারে ম্যানিপুলেশন হয়েছে।
শফিকুল আলম জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সভায় সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কারের জন্য একটি বিদেশি বিশেষজ্ঞ দল আনা হবে। তিন মাসের মধ্যে তারা সুপারিশ দেবে এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, “এবার এমন সংস্কার হতে হবে যা গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে।” তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের শেয়ারবাজার একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)