ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে সন্দেহ নুরের
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে আইনগত অনিশ্চয়তা রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন। অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন নুরুল হক নুর।
নুরুল হক নুর বলেন, ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব ভবিষ্যৎ সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা বিষয়টিকে আইনগতভাবে ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে।
তিনি বলেন, ঘোষণাপত্রে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নির্ভর করছে ভবিষ্যতের নির্বাচিত সংসদের সিদ্ধান্তের ওপর। ফলে প্রশ্ন উঠছে পরবর্তী সরকার এসব প্রতিশ্রুতি রক্ষা করবে কি না। এ কারণে বিষয়টি আইনগতভাবে এখনো অনিশ্চিত এবং স্পষ্ট নয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়।
ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, আগামীতে নির্বাচিত সরকার সংবিধানের সংশোধিত তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত করবে। একইসঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সব নাগরিককে জাতীয় বীর হিসেবে ঘোষণা করার কথাও বলা হয়েছে।
ঘোষণাপত্রটি গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি