ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের সময় ঘোষণা করে দেশবাসীকে স্বস্তি দিয়েছেন: সালাহউদ্দিন
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের পথ পরিষ্কার হয়েছে, এখন আর নির্বাচন নিয়ে কোনো দোদুল্যমানতা রইল না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশে ভাষণ নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করে দেশবাসীকে স্বস্তি দিয়েছেন। জনগণের ভোটাধিকার প্রয়োগে যে অনিশ্চয়তা বা দ্বিধা ছিল, সেটি দূর হয়েছে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়বে।
সালাহউদ্দিন বলেন, নির্বাচনী বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার জন্য পুরো জাতি উদগ্রীব ছিল। আমাদের বিশ্বাস, এ সিদ্ধান্তের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।
সালাহউদ্দিন আরও বলেন, আমরা প্রত্যাশা করি এটি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় একটি নির্বাচন। এ লক্ষ্যে দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল