ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে’
“প্রবাসীরা দেশে ফিরে সঠিকভাবে চিকিৎসাসেবা পান না। তাই তাদের অর্থেই একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যা প্রবাসীদের চিকিৎসা চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ।”
শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, বর্তমান সরকার প্রবাসীদের জন্য বহুমুখী উদ্যোগ নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান প্রক্রিয়া চালু করা হয়েছে। পাশাপাশি, জাপানে জনশক্তি পাঠানোর কাজ শুরু হয়েছে এবং আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যেখানে অচিরেই দক্ষ জনবল পাঠানো হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলে যেসব স্কিল ট্রেড চালু করা হয়েছে, তা দেশের ইতিহাসে এই প্রথম। শিক্ষার্থীরা যদি এই দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে তারা বিদেশে ভালো বেতনে কাজ পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর