ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খাদ্য নিরাপত্তায় নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার আহ্বান কৃষিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: কৃষি ও মৎস্য খাতকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে এসব পণ্যই দেশের প্রধান রপ্তানি আয়ে পরিণত হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, মাঠপর্যায়ে দক্ষ ও কার্যকর উদ্যোগ গ্রহণই এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে মাঠমুখী হয়ে কাজ করতে হবে। জনগণের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের সততা, দক্ষতা ও দায়িত্ববোধই পারে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে।
বিদেশের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, বহু দেশ বছরের দীর্ঘ সময় তুষারাবৃত থাকলেও কৃষিকে অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটি সারা বছর উৎপাদনের সুযোগ দেয়। তবে এ সুবিধাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে সমন্বিত পরিকল্পনা জরুরি।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, গরুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত ও ব্যবহার করা গেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে। এতে একদিকে পরিবেশ দূষণ হ্রাস পাবে, অন্যদিকে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকবে। তিনি জানান, বিপুল অর্থ ব্যয় করে সার আমদানির পরিবর্তে দেশীয় সম্পদের কার্যকর ব্যবহারে জোর দেওয়া প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক ও কৃষি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ড. মো. বয়জার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। অনুষ্ঠান শেষে নবীন কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন মন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)