ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪ আসনে কারচুপির অভিযোগ, হাইকোর্টে আবেদন গ্রহণ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে দায়ের করা পৃথক চারটি আবেদন গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ এবং শেরপুর-১।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনাল এই আবেদনগুলো গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ প্রদান করেন।
আদালত সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সকল সরঞ্জামাদি (ব্যালট পেপার, বাক্স ও অন্যান্য নথি) যথাযথভাবে হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই আসনগুলোতে বিজয়ী ঘোষিত প্রার্থীদের প্রতি কেন এসব আবেদন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
জানা গেছে, চারটি আসনের মধ্যে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ তুলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি। পরাজিত প্রার্থীরা তাদের আবেদনে ভোটের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন।
আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে এই বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত এই একক বেঞ্চ নির্বাচনী আবেদনগুলোর ওপর শুনানি গ্রহণ করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত