ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তি হ'ত্যার রহস্য উদ্ঘাটন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর সন্দেহে ক্ষুব্ধ হয়ে সাবেক প্রেমিক সিয়াম ওরফে ইমন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
নিহিত শাহরিয়ার শারমিন বিন্তি রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করে আনে। এরপর হাজারীবাগের চরকঘাটার পাকা রাস্তায় নিয়ে বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর আজ সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, কাপড় এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিসি মাসুদ আলম জানান, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়ত এবং তাদের মধ্যে ৪ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিন্তি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে—এমন সন্দেহ থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এই বিষয় নিয়ে কথা বলতেই সিয়াম গতকাল বিন্তিকে ডেকে আনে। সিয়াম পূর্বপরিকল্পনা অনুযায়ী চাকু সাথে নিয়ে এসেছিল এবং ঝগড়ার একপর্যায়ে সে বিন্তিকে নির্মমভাবে ছুরিকাঘাত করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু