ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চতুর্থ দিনেও চক্ষুবিজ্ঞানে বন্ধ চিকিৎসাসেবা, বিপাকে রোগীরা
চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি ও সংঘর্ষের পর চার দিন ধরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এ অবস্থা বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন রোগী ও রোগীর স্বজনরা।
শনিবার (৩১ মে) সেবা বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান।
হাসপাতালটির কর্মচারীরা বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করলে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা সকাল ১০টার পর তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান।
এক পর্যায়ে আহতদের সঙ্গে যোগ দিয়েছিলেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীর স্বজনরাও। সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসছেন। কিন্তু ফটক বন্ধ থাকায় ভেতরে যেতে পারছেন না তারা, গেটের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছেন।
চিকিৎসাসেবা বন্ধে দুর্দশার কথা তুলে ধরে জুলাইযোদ্ধা মনির বলেন, কী আর করব ভাই বলেন? কাকে দুঃখের কথা বলব? চার দিন ধরে হাসপাতাল বন্ধ, চিকিৎসাসেবাতো পরের কথা ।
এ বিষয়ে হাসপাতালের কনসালট্যান্ট সঞ্জয় কুমার বলেন, আমাদের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম মৃধার নির্দেশনায় আমরা চিকিৎসকরা কেউ হাসপাতালে যাচ্ছি না। পরিস্থিতি ঠিক হলে তখন উনার নির্দেশনাতেই সেবা দিতে যাব।
তিনি আরো বলেন, ২৮ মে জুলাই আন্দোলনে আহতরা তাদের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এক সময় আমাদের স্টাফদের সঙ্গে সংঘর্ষে জড়ান। সেদিন সেবা চালু ছিল। তবে ২৯ মে থেকে পুরোপুরি সেবা বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাজে ফিরতে চাচ্ছেন না কোনো চিকিৎসক ও নার্সরা।
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো নিশ্চয়তা পাইনি। দ্রুতই চিকিৎসাসেবা চালু করতে চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে তিনি বলেন, কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেও সতর্ক থাকতে হচ্ছে।
গত বুধবার (২৮ মে) চিকিৎসা ত্রুটির অভিযোগে হাসপাতালটির চিকিৎসক ও স্টাফদের হামলা করে জুলাই আন্দোলনের আহতরা। এতে চিকিৎসক-সহ ১৫ জন স্টাফ আহত হন। এরপরই চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে চলে যায় এবং বন্ধ হয়ে যায় সেবা কার্যক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)