ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে ও নিজেকে তার লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এই প্রতারণার ঘটনায় মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ১৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, এসব হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে ফ্রিজ করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়।
এতে বলা হয়, সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।
এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের