ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল
বিএনপি ক্ষমতার জন্য অস্থির নয়, বরং জনগণের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কারের চলমান প্রক্রিয়া নিয়ে বিএনপি মহাসচিব বলেন, "১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে।" তবে তিনি যোগ করেন, "যেসব বিষয়ে মতৈক্য হবে না, সেগুলো বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত।"
রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে সমালোচনা বা একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি হলেও তার একটি সীমা থাকা উচিত। এই সীমা লঙ্ঘিত হলে তা ভবিষ্যতে তিক্ততা তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সবাইকে বিভেদ ভুলে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি