ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, আটক ২
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সজীব দাস পার্থ (২১) এবং তার সহযোগী মানিক মিয়া (২২)।
বুধবার (৩০ জুলাই) মধ্যরাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে আনসার সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সজীব দাস চিকিৎসকের অ্যাপ্রোন পরে এক নারী রোগীকে হুইলচেয়ার থেকে তুলে হাঁটানোর চেষ্টা করছিলেন। এসময় রোগীটি পড়ে গেলে তারা তাকে ফেলেই পালানোর চেষ্টা করে। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে তারা ধাওয়া করে দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চিকিৎসক দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।
আটক সজীব দাসের বাড়ি মৌলভীবাজার এবং মানিকের বাড়ি চট্টগ্রামে। এদিকে, সজীবের পরিবারের দাবি, সে পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, তবে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি