ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারি আবাসন নিয়ে কঠোর অবস্থানে মন্ত্রণালয়
বরাদ্দ পাওয়ার পরও মাসের পর মাস খালি পড়ে থাকছে সরকারি বাসা। দখল না নিয়ে ফেলে রাখছেন বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আবাসন সংকটে থাকা অন্য কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই অব্যবস্থাপনা বন্ধ করতে এবার কঠোর অবস্থানে গেল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে যে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে তার নামে বরাদ্দকৃত বাসা ১০ দিনের মধ্যে বুঝে নিতে হবে।
সম্প্রতি সব মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, অনেক বরাদ্দগ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও মাসের পর মাস দখল নেন না। পরে হয় তারা বরাদ্দ বাতিলের আবেদন করেন, অথবা অন্য একটি বাসা বরাদ্দের জন্য তদবির শুরু করেন।
এই প্রক্রিয়ায় বাসাটি দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং আবাসন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
এই সমস্যা সমাধানেই ১০ দিনের মধ্যে বাসা বুঝে নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কোনো কর্মকর্তা বরাদ্দকৃত বাসা নিতে না চাইলে, তাকে তাৎক্ষণিকভাবে আবাসন পরিদপ্তরকে জানাতে অনুরোধ করা হয়েছে, যেন দ্রুততম সময়ে বাসাটি অন্য কাউকে বরাদ্দ দেওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি