ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক উপদেষ্টা গ্রেপ্তার: চাঞ্চল্যকর তথ্য
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়েছেন এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ঘটনাটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার।
অনুসন্ধানে তারা জানতে পেরেছে, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গ্রেপ্তার হননি বরং কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।
উক্ত লিংকে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে, প্রতিবেদন প্রকাশের তারিখ অদৃশ্য এবং প্রকাশক হিসেবে সময় টিভি শীর্ষক নাম দেখা যায়।
স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলে মূলধারার গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশীয় কোনো মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেও নাহিদ ইসলামের গ্রেপ্তার বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সেনাবাহিনী কর্তৃক নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে শীর্ষক গুজবের বিষয়ে গত ২০ মার্চই বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ