ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্য
ইসলামী ধারার ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কিছু সংবাদমাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে এনবিএলকে একীভূতকরণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক। তাই শুধুমাত্র ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণে এটি অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’
এর আগে কিছু সংবাদে বলা হয়েছিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হতে পারে।
তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, শুধুমাত্র দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে এবং তাতে এনবিএল নেই।
গত ২৮ মে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গভর্নর বলেন, ‘একীভূতকরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মালিকানা সরকার গ্রহণ করবে। এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং তারা আরও শক্তিশালী ব্যাংকের অংশ হবেন।’
তিনি আরও ইঙ্গিত দেন, প্রথম দফায় কয়েকটি ব্যাংক দিয়ে প্রক্রিয়া শুরু হবে, পরে পর্যায়ক্রমে আরও ব্যাংক অন্তর্ভুক্ত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ