ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়া হবে’
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই এখন জীবিতদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের দায়িত্ব একটি প্রত্যাশিত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের স্বপ্ন পূরণের তৌফিক যেন আল্লাহ আমাদের দেন।”
শনিবার (৩১ মে) যুক্তরাজ্য বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনই সময়ের পরিক্রমায় একাধিক ষড়যন্ত্রের মাধ্যমে সেই গণতন্ত্রকে থামিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শুধু বিএনপির নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। মানুষের অধিকার, রাজনৈতিক মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার পথে তাঁদের আত্মত্যাগ অবিস্মরণীয়।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনো এক বছরও হয়নি। যদি আমরা যদি ২০২৪ এর জুলাই-আগস্টের সেই দিনগুলোর কথা স্মরণ করি, তাহলে দেখতে পাব ক্ষমতা টিকিয়ে রাখতে কীভাবে সন্ত্রাসীকর্মকান্ড চালানো হয়েছিল। কত মানুষকে হত্যা করা হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছেন। জাতিসংঘের তথ্যমতে ৬৬ জন শিশুকেও হত্যা করা হয়েছিল।
তারেক রহমান বলেন, আমি সকলের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করি। আমাদের অঙ্গীকার থাকবে যেনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাদের আত্মত্যাগ বৃথা না যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী