ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীসহ সারাদেশে গত কয়েক দিন ধরে থেমে থেমে অথবা টানা বৃষ্টি হচ্ছে । এমন সময় এই বৃষ্টির দেখা মিলল, যখন কোরবানির ঈদ সামনে রেখে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। কেই কেই ঈদ প্রস্তুতিতে ব্যস্ত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটিই বর্তমানে দেশের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণ হয়ে দাড়িয়েছে। সেই চাপটি পরে গভীর নিম্নচাপে রূপ নিয়ে বৃহস্পতিবার রাতে উপকূল অতিক্রম করে।
আবহাওয়াবিদ আবুল কালাম জানিয়েছেন বর্তমানে দেশে কোনো নতুন ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আজ শনিবার ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আগামীকালও (রোববার) সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২ জুন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও পুরো সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে রাজশাহী ও রংপুর অঞ্চলে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম হবে।
আবহাওয়াবিদরা জানান, ঈদের দিনও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আরও নির্দিষ্ট তথ্য তিন দিন আগে বলা সম্ভব হবে।
এ সময় জুড়ে থাকবে ভ্যাপসা গরম, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ২ জুনের পর গরমের তীব্রতা বাড়তে পারে এবং ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ