ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার বিচার জনসমক্ষে, ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার
জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রোববার (১ জুন) দাখিল করা হবে ।
শনিবার (৩১ মে) বিকেলে এক ক্ষুদেবার্তায় তিনি বিষয়টি জানান।
অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
গাজী এম এইচ তামীম আরও জানান, অভিযোগ আমলে নেওয়ার শুনানি যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিচারকার্যটি সরাসরি সম্প্রচার করা যেতে পারে।
এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-সহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।
তিনি আরও জানান, এ বছর ডিসেম্বরের মধ্যেই এই মামলার বিচারিক কার্যক্রম দৃশ্যমান হবে। বিচার প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হবে, যাতে নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
গত ১২ মে তদন্ত শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলন দমনে নির্বিচারে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার পাঁচটি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। একই ধরনের অভিযোগ আনা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী