ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাত দফা দাবিতে মহাসমাবেশের ডাক পল্লী বিদ্যুৎ সমিতির
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও চেয়ারম্যান অপসারণসহ সাত দফা দাবিতে আগামী সোমবার (২ জুন) মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এই দাবিগুলোর পক্ষে টানা ১২ দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
রোববার (১ জুন) আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।
অবস্থান কর্মসূচির ১২তম দিনে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ কর্মীরা কোনো অবৈধ দাবি তোলেনি, তারা কেবল মর্যাদাপূর্ণ জীবনের অধিকার চাচ্ছে। দেশের মানুষের বিদ্যুৎসেবা নিশ্চিত করেও তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবিতে দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে অন্ধকার নেমে আসবে।
তিনি বিদ্যুৎ উপদেষ্টাকে দ্রুত আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখনো ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আবদ্ধ। এই কাঠামো ভাঙতে সবাইকে এগিয়ে আসতে হবে।
পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের দমন-পীড়ন ও কর্মপরিবেশ অস্থিতিশীল করার দায়ে আরইবি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। ৮০টি সমিতির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বলছেন, তাদের দাবিগুলো মানতে সংশ্লিষ্টদের একাধিকবার অনুরোধ জানানো হলেও বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ বিভাগ বিষয়টি উপেক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান