ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা পেলেন আরও ২৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিভিন্ন মেয়াদে দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে বিশেষ সাধারণ ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত এই ২৫ জনকেই ইতোমধ্যে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার ইউএই দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ ও কর্মসূচি পালন করেছিলেন এই প্রবাসীরা। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মানবিক কারণে তাদের ক্ষমা করার জন্য আবেদন জানানো হলে ইউএই প্রেসিডেন্ট সেই অনুরোধ গ্রহণ করেন। দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের মহানুভবতা, সহনশীলতা ও ন্যায়বিচারের বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য নিদর্শন।
উল্লেখ্য, এর আগেও জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন আমিরাতের প্রেসিডেন্ট। সবশেষ এই ২৫ জনের মুক্তির মাধ্যমে দণ্ডিত প্রবাসীদের একটি বড় অংশ দেশে ফেরার সুযোগ পেলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর