ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানান তিনি।
রোববার (১১ জানুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নির্বাচনে নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ লক্ষ্যনীয় হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণ হবে স্বতঃস্ফূর্ত, উৎসবমুখর ও উচ্চ উপস্থিতি নিয়ে।
শফিকুল আলম বলেন, এই বৈঠকে আওয়ামী লীগ বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়নি।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে আশ্বস্ত করেছেন যে, জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত।
তিনি জানান, ইইউর পক্ষ থেকে নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও যোগ করেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে