ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টেকনাফে গু-লিবিদ্ধ শিশু আফনান আইসিইউতে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন প্রদেশে চলা সংঘাতের কারণে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে ১২ বছরের শিশু আফনান গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৫টায় আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আফনানকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। সে কিছু সময় হাত-পা নড়াচাড়া করছিল। আমরা দোয়া করছি, সব আল্লাহর ইচ্ছা।
ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আফনানের গায়ে আঘাত লাগে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম শুরু করলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মধ্যস্থতার মাধ্যমে অবরোধ তুলে নেন। এতে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার পর বিএনপি ও জামায়াতের নেতারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক