ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হ্যাঁ ভোটের পক্ষে শিগগিরই ক্যাম্পেইন শুরু করবে ডাকসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যেই দেশব্যাপী ব্যাপক ক্যাম্পেইন চালানো হবে। ডাকসুর পক্ষ থেকে খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন শুরু করা হবে।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদী হল (শেখ মুজিব রহমান হল) অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান এই সংস্কারের পথে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। অতীতে সংস্কারের পথে বাধা দেওয়ার কারণেই অনেক দল নিজেরাই জুলুমের শিকার হয়েছে। সাময়িক ভুলের জন্য আবার যেন সেই পথে না হাঁটে। জুলাইয়ে শহীদেরা জীবন দিয়েছে রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্য। প্রায় ৪০ হাজার ভাই-বোন তাদের অঙ্গ হারিয়েছেন। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে আগামী ৫০ বছরের বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে, তা নির্ধারিত হবে। তাই সবাইকে কর্মসূচিভিত্তিক ক্যাম্পেইনে যুক্ত হতে হবে। আমরা দেখছি, কিছু রাজনৈতিক দল ক্যাম্পেইন করছে ‘না’ ভোট দেওয়ার জন্য, এটা তাদের নিজেদেরই ক্ষতি। এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে হবে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)