ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে ৩-দিনব্যাপী ৯ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন এবং আদর্শ পাবলিকেশনের প্রকাশক মাহবুবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বই কেনা, বই পড়া, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন সৃষ্টিতেও বই মেলা অবদান রাখতে পারে। বই মানুষের চিন্তার খোরাক জোগায়, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং আন্ত:ব্যক্তিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বই পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে এই ৯ম নন-ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১২ জানুয়ারি বইমেলা শেষ হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)