ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার সরাসরি প্রচারণা চালাতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত কোনো বাধা নেই এবং আইন বিশেষজ্ঞদের মতামতেও তা স্পষ্ট।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠকে ইইউ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। অতীতে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক টিম না পাঠানোর কারণ হিসেবে ইইউ আগের তিনটি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে না করার কথা উল্লেখ করেছে।
শফিকুল আলম বলেন, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় গণভোট প্রসঙ্গও উঠে আসে। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে বর্তমানে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।
নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমকে উল্লেখ করে প্রেস সচিব বলেন, পতিত সরকারের সংশ্লিষ্টরা মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়নে নির্বাচনের আগে সামগ্রিক পরিস্থিতি ভালো। দুয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ক্ষেত্রেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
ব্রিফিংয়ের শেষাংশে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটলেও এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের ঘটনায় বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে