ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজ ফ্লাইট শুরুর তারিখ জানাল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে হজ এজেন্সি মালিক এবং তিনটি এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট সময়সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে।
চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, এক সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে।
ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।
চিঠিতে এও বলা হয়েছে, প্রি-হজ ফ্লাইটে এই শতাংশ মান বজায় রেখে হজযাত্রীর বিমান টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ নির্দেশনার মাধ্যমে হজযাত্রীদের সুষ্ঠু ও সমন্বিত ফ্লাইট পরিবহন নিশ্চিত করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি