ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তা জোরদারে সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে ৪২ সশস্ত্র প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্যানের সাতটি প্রবেশপথে প্রতিটি শিফটে দুজন করে, তিন শিফটে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পুরো উদ্যান এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেটগুলো রাত ৮টার পর বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করবে।’
সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো হলো, ১) ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদ্যানে প্রবেশের সকল গেট রাত ৮টার পরে বন্ধ রাখার ব্যবস্থা করা, ২) কালি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প গেটের ব্যবস্থা করা, ৩) পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় আনা, লাইট, সিসি ক্যামেরা স্থাপনের পূর্বে নির্দিষ্ট সময় পর পর অভিযান চালানো, ৪) সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশ পথে দুজন করে তিন শিফটে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করা, ৫) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে না যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রচারণা চালানো এবং ৬) উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী