ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ জারি করেছে, যার ফলে আগের নীতিমালার অধীনে নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল হয়ে গেছে।
ইসির যুগ্মসচিব শরিফুল আলম আজকের পত্রিকাকে জানান, নতুন নীতিমালায় আগ্রহী সংস্থাগুলোকে পুনরায় আবেদন করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। পাশাপাশি, এখন থেকে নিবন্ধিত সংস্থা তিন দিনের জন্য নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।
নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে কমপক্ষে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। পূর্ববর্তী নিয়মে এসএসসি পাস ও ২৫ বছর বয়স নির্ধারিত ছিল।
নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত এমন কেউ যদি কোনো সংস্থার প্রধান নির্বাহী, পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা কমিটিতে থাকেন, তাহলে ওই সংস্থা নিবন্ধন পাবে না। এমনকি, যদি কেউ ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রেও সংস্থার নিবন্ধন বাতিল হবে।
এজন্য আবেদনকারী সংস্থার উচ্চপদস্থ ব্যক্তিদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বিষয়ে লিখিত হলফনামা দিতে হবে।
শর্ত অনুযায়ী, নিবন্ধনের পরবর্তী পাঁচ বছরের মধ্যে জাতীয় সংসদের অন্তত একটি এবং স্থানীয় সরকারের চারটি নির্বাচন পর্যবেক্ষণ করে কমিশনে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া, দুই বছর অন্তর সংস্থাকে দ্বিবার্ষিক প্রতিবেদনও জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ