ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে’
জুলাই বেঁচে থাকতে আ’লীগের এ দেশে কোনো স্থান থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার কড়া সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, তার সমুচিত জবাব দেওয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগমুক্ত করা হবে।
সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতের দালালরা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশে মুজিববাদী রাজনীতির আর কোনো স্থান থাকবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগ টিকতে পারবে না।
দলীয় নেতারা দাবি করেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচারী শাসনের অবসান হবে এবং একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শহরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের শীর্ষ নেতারা। এরপর তারা আলীপুর গোরস্থানে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে নেতাকর্মীরা রাজবাড়ীতে পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেন।
এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রেক্ষাপটে ফরিদপুরে নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থল জনতা ব্যাংক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন ছিল পাঁচ শতাধিক পুলিশ সদস্য, গোয়েন্দা বাহিনী, র্যাব ও কোস্ট গার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ