ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বৃদ্ধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়, পূর্বঘোষিত কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। এছাড়া দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার বিরতির পর পুনরায় শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এর আগে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। তবে সমাবেশকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়া, সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় কারফিউর মেয়াদ বৃদ্ধি করে নতুন সময়সীমা নির্ধারণ করে প্রশাসন।
প্রসঙ্গত, এনসিপির ডাকা জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ শহরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও প্রাণহানির মতো একাধিক ঘটনা ঘটে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর