×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নতুন দাম নির্ধারণ হলো ‍জ্বালানি তেলের

২০২৫ মে ৩১ ২২:২৪:০৭

নতুন দাম নির্ধারণ হলো ‍জ্বালানি তেলের

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে।

এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) এ দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আগামীকাল (১ জুন) থেকে এ নতুনমূল্য কার্যকর হবে।

এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে কমানো হয়। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম একই রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বেড়েছিল।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় নতুন দাম ঘোষণা করা হয় প্রতি মাসে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত