ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের একাধিক কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষে'ধাজ্ঞা
ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে।
আজ সোমবার (১৯ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।’’
এতে আরও বলা হয়, ‘‘আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে; যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে।’’
এ ধরনের মানবপাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।’’
এতে আরও বলা হয়, ‘‘আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
এছাড়াও, ভিসা নিষেধাজ্ঞার আওতা বিশ্বব্যাপী বিস্তৃত থাকবে এবং এমনকি ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত ব্যক্তিরাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের পদক্ষেপ জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় দেশটির প্রশাসন ইতোমধ্যে বহু দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা ভারতীয় নাগরিকরাও। সম্প্রতি, রশি দিয়ে হাত ও কোমর বেঁধে তাদের বিমানে তুলে ভারতে ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: পিটিআই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত