ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দক্ষিণ এশিয়ায় এডিবির নতুন মহাপরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কার্যক্রমে নতুন নেতৃত্ব এলো। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিভাগে (সাউথ এশিয়া ডিপার্টমেন্ট–এসএআরডি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সোনা শ্রেষ্ঠা।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, নতুন দায়িত্বে সোনা শ্রেষ্ঠা বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
নিয়োগ প্রসঙ্গে সোনা শ্রেষ্ঠা বলেন, দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের। তিনি জানান, এই অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে এডিবির ভূমিকা আরও জোরদার করতে চান।
সোনা শ্রেষ্ঠা উন্নয়ন খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ। তাঁর পেশাগত জীবনের অভিজ্ঞতা ২৭ বছরের বেশি। এর মধ্যে টানা ২৩ বছর তিনি এডিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এই নিয়োগের আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপমহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
এডিবিতে তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে ইনডিপেনডেন্ট ইভ্যালুয়েশনস ডিপার্টমেন্টের উপমহাপরিচালক, সহকারী সচিব, দক্ষিণ-পূর্ব এশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড ট্রেড ডিভিশনের পরিচালক এবং ইন্দোনেশিয়ার উপ-কান্ট্রি ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদ। পাশাপাশি মধ্য ও পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
নেপালের নাগরিক সোনা শ্রেষ্ঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ম্যাসাচুসেটসের স্মিথ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার বর্তমানে ৬৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক