ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কারাগারে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন। বুধবার (১১ জানুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের আইনজীবী জমা দেওয়া মেডিকেল রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাত পৃষ্ঠার প্রতিবেদন আদালতে জমা দেন। আদালত তাকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ করে ১১ ফেব্রুয়ারির মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
প্রতিবেদন অনুযায়ী, ইমরান জানান, রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও কারা কর্তৃপক্ষ ইনজেকশন এবং চিকিৎসা দেওয়ার পরও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি রয়ে গেছে। ইমরান খান বলেন, প্রায় তিন থেকে চার মাস আগে উভয় চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, কিন্তু অক্টোবর ২০২৫ থেকে ক্রমাগত ঝাপসা দৃষ্টি শুরু হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হঠাৎ কমে আসে।
কারাগারের কর্তৃপক্ষের তৎপরতা সম্পর্কে ইমরান বলেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি জানান, গত মাসে পিমসে চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আরিফ পরীক্ষা করে তার ডান চোখে রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান খানের ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ব্যারিস্টার সফদার জানান, সাক্ষাতের সময় তিনি নিজেই দেখতে পান, ইমরানের চোখ জলে ভরা এবং তিনি বারবার টিস্যু দিয়ে চোখ মুছছিলেন। পিটিআই সূত্রে জানা গেছে, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআভিও) ধরা পড়েছে, যা সঠিক চিকিৎসা না পেলে স্থায়ী ক্ষতি করতে পারে।
উল্লেখ্য, ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তার কারণে তাঁর সঙ্গে কারাগারে সাক্ষাৎ নিষিদ্ধ করে পাকিস্তান সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়