ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আন্দোলনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘বাংলাদেশ’ শব্দ বাদ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে।
আজ সোমবার (১৯ মে) তারা ‘লং মার্চ টু ইউজিসি’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ের সামনে অবস্থান পালন করেন।
আন্দোলনকারীদের দাবি, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ তাদের জন্য পরিচয় সংকট তৈরি করছে। ফলে উচ্চশিক্ষা, চাকরি এবং বিদেশে আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বিভ্রান্তির শিকার হচ্ছেন।”
শিক্ষার্থীরা বলছেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে তা পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হয়। এখানে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দেওয়া হয। এতে তাদের সার্টিফিকেট ও পরিচয় নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।”
এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘বাংলাদেশ’ না থাকায় কোথাও সার্টিফিকেট দেখালে প্রশ্নের মুখে পড়তে হয়। আমরা চাই—এটি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে ফিরে যাক, অথবা অন্তত ‘বাংলাদেশ’ শব্দটি নামের সঙ্গে যুক্ত থাকুক।”
অন্যদিকে, অবস্থান কর্মসূচির সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।’
এর আগে রোববার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও কোনো কার্যকর সাড়া পাননি। বরং সিদ্ধান্তহীনতার কারণে তারা হতাশার সম্মুখীন হয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, এটি শুধুমাত্র নাম পরিবর্তনের দাবি নয়, বরং তাদের পরিচয়, মর্যাদা এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)