ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইগো নিয়ন্ত্রণে ৫ কার্যকর উপায়
ডুয়া ডেস্ক: বর্তমান সময়ে, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করুন বা অফিসের মিটিংয়ে থাকুন—মনে হয় সবাই যেন কিছু প্রমাণ করার তাগিদে বসে আছে। আত্মবিশ্বাস থাকা ভালো, তবে যদি সবসময় সঠিক হতে হয়, জিততেই হয় বা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হয়, তখন সেটা ইগোর প্রকাশ। আর ইগো যখন নিয়ন্ত্রণ হারায়, তখন তা স্ট্রেস, মনোমালিন্য ও মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়।
প্রত্যেক মানুষের মধ্যে ইগো থাকে। এটা সব সময় অহংকারী স্বভাবেই প্রকাশ পায় না; ইগো হতে পারে সহজেই সমালোচনা গ্রহণ করতে না পারা বা অন্য কেউ প্রশংসিত হলে মন খারাপ হওয়া। তবে আশার কথা, ইগো নিয়ন্ত্রণ শেখা যায়। প্রয়োজন শুধু সামান্য আত্মজ্ঞান আর কিছু সহজ অভ্যাসের।
নিচে ৫টি উপায় তুলে ধরা হলো, যা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইগো নিয়ন্ত্রণে সাহায্য করবে:
১. সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন নাযে কেউ রূঢ় কথা বলল বা আপনার সাথে দ্বিমত পোষণ করলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। ছোটখাটো বিষয় এড়িয়ে চলা দুর্বলতা নয়, বরং শান্তিপূর্ণ মনোভাবের পরিচায়ক।
২. সব সময় সঠিক হতে হবে নাইগো চায় আপনি ভুল স্বীকার করলে গুরুত্ব হারাবেন, কিন্তু তা সত্য নয়। কারো কথা শেষ পর্যন্ত শুনে নেওয়া, বা তর্ক না করে চুপ থাকা অনেক সময় শক্তির নিদর্শন। সম্পর্কের মঙ্গল টিকিয়ে রাখা নিজের অহংকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৩. সব সময় সাফল্যের চাপ নিয়ে থাকবেন নাসফল হওয়ার ইচ্ছা স্বাভাবিক, তবে ‘আরো চাওয়া’ যদি অতিরিক্ত চাপ তৈরি করে, সেটা ইগোর লক্ষণ। মাঝে মাঝে থেমে নিজের অর্জনকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখা মানসিক শান্তির জন্য জরুরি।
৪. অন্যদের সফলতা ও প্রশংসা করতে শিখুনসব সময় নিজেরই কেন্দ্রে থাকতে হবে এমন নয়। অন্যদের কৃতিত্ব স্বীকার করা, কথা বলতে দেওয়া বা নেতৃত্ব গ্রহণের সুযোগ দেওয়া আপনার মর্যাদা হ্রাস করে না, বরং এটা প্রকৃত আত্মবিশ্বাসের পরিচয়।
৫. সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা বন্ধ করুনসব কিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছা মানে মনের ভেতরের অনিশ্চয়তার বহিঃপ্রকাশ। জীবন সব সময় পরিকল্পনা মতো হয় না। যা নিয়ন্ত্রণের মধ্যে, সেগুলো নিয়মিত যত্ন নিন; বাকি বিষয়গুলো ছেড়ে দিন। এতে মনের উপর চাপ অনেক কমে যাবে।
ইগো আমাদের সবারই আছে, কিন্তু সেটার দাস নয়, মাস্টার হওয়াই প্রকৃত কালা। নিয়ন্ত্রণ শিখে আত্মোন্নতি ও মানসিক শান্তির পথ খুঁজে পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত