ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তলিয়ে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু!
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে গেছে। এর ফলে রাঙামাটির পর্যটনের প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু আংশিকভাবে পানিতে ডুবে গেছে। এতে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে এমন দৃশ্য দেখা গেছে।
পর্যটন ঘাট বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে এক-দুই দিনের মধ্যেই ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে পানির নিচে চলে যেতে পারে। সেতুটি ডুবে গেলে রাঙামাটির পর্যটন ব্যবসায় বড় ধরনের ধস নামবে বলে আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, উজান থেকে নেমে আসা পানির প্রবাহের কারণে সেতুর পাটাতন ইতোমধ্যেই পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫.২৬ এমএসএল। এ সময় সাধারণত পানির স্তর থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট দিয়ে মোট ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও পানির উচ্চতা ১০৫ এমএসএল ছাড়ালেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি পানির নিচে চলে যায়। যদিও বিভিন্ন উন্নয়ন সংস্থা সেতুটি পুনঃনির্মাণ বা সংস্কারের উদ্যোগের কথা বলেছে, তবে বাস্তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে