ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইউরোপে তিন মাসে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি বাংলাদেশের
ডুয়া ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় বাজারে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম তিন মাসে এ অঙ্ক ছিল ৪৬৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
রপ্তানির দিক থেকে ইউরোপীয় বাজারে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে চীন, যাদের রপ্তানি ৬৬৭ কোটি ডলার—প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ।
তালিকায় ভারতের, ভিয়েতনামের ও কম্বোডিয়ার মতো দেশগুলোর রপ্তানিও বেড়েছে ধারাবাহিকভাবে। তবে তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলারে।
এই তিন মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মোট ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)