ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে যু’দ্ধবিরতি শেষ আজ; যা বলল ভারতীয় সেনাবাহিনী
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।
কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আজ রবিবার (১৮ মে) শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন, যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, “পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে।”
একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনও মেয়াদ নেই বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।’
রবিবার তিনি বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”
ওই কর্মকর্তা আরও জানান, “রবিবার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার পর ১২ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)