ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত পরিশ্রম মস্তিষ্কের যে ক্ষতি করছে
ডুয়া ডেস্ক: সারাদিন অফিসের চাপ, বাসার দায়িত্ব, রাস্তায় যানজট—সব মিলিয়ে দিন শেষে নিঃশেষিত অনুভব করেন অনেকেই। কাজের চাপে নিজের জন্য সময় বের করাও যেন এক রকম অসম্ভব। অনেক সময় ঘুমও ঠিকমতো হয় না। কিন্তু এই ক্লান্তির প্রভাব কি কেবল শারীরিক? না, নতুন গবেষণা বলছে, অতিরিক্ত কাজ মস্তিষ্কে ফেলতে পারে গুরুতর প্রভাব।
অক্যুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন জার্নালে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এতে দেখা গেছে, যারা সপ্তাহে ৫২ ঘণ্টার বেশি কাজ করেন, তাদের মস্তিষ্কের সেই অংশে পরিবর্তন দেখা যাচ্ছে, যা আবেগ নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ।
গবেষণায় ১১০ জন কর্মীর মধ্যে ৩২ জন বেশি সময় কাজ করতেন এবং বাকিরা স্বাভাবিক কর্মঘণ্টায়। দেখা গেছে, যারা বেশি সময় কাজ করতেন, তাদের ফ্রন্টাল জাইরাস, সুপেরিয়র ফ্রন্টাল জাইরাস এবং ইনসুলা অংশে কাঠামোগত পরিবর্তন হয়েছে। এই অংশগুলো আবেগ, মনোযোগ, সিদ্ধান্ত, স্মৃতি এবং পরিবেশ সম্পর্কে সচেতনতার সঙ্গে সম্পর্কযুক্ত।
মানসিক স্বাস্থ্যেও দীর্ঘমেয়াদি প্রভাবগবেষকেরা বলছেন, কাজের চাপে মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত পরিশ্রম হৃদ্রোগ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগের ঝুঁকিও বাড়ায়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।
তবে গবেষণাটির সীমাবদ্ধতা আছে বলেও জানিয়েছেন গবেষকেরা। তারা বলছেন, এই ছোট পরিসরের গবেষণা থেকে এটি নিশ্চিত করে বলা যাবে না যে, মস্তিষ্কের এসব পরিবর্তনের একমাত্র কারণ বেশি সময় কাজ করা। তবে এটি ভবিষ্যৎ গবেষণার একটি ভিত্তি হতে পারে।
কী করা উচিত?গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কর্মঘণ্টা পুনর্বিবেচনা করা উচিত। প্রতিষ্ঠান ও ব্যবস্থাপকদের উচিত কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা। কারণ, স্বাস্থ্যবান মস্তিষ্ক মানেই দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কর্মশক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে