ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তেলেভাজা খাওয়ার পর স্বস্তি পেতে করণীয়
মুখরোচক ভাজাপোড়া খাবার পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে বৃষ্টির দিনে গরম গরম চপ, শিঙাড়া বা পাকোড়ার আকর্ষণ উপেক্ষা করা প্রায় অসম্ভব। কিন্তু এই তৃপ্তির পরেই গ্যাস, অম্বল বা পেটের অস্বস্তির ভয়ে অনেকেই প্রিয় খাবার থেকে দূরে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, ভাজাপোড়া খাবার মানেই স্বাস্থ্যহানি নয়। খাওয়ার পর কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এই ধরনের অস্বস্তি এড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ কৌশলগুলো।
১. পান করুন হালকা গরম পানিতেলেভাজা বা ভারী খাবার খাওয়ার পর হজম প্রক্রিয়াকে সহজ করতে হালকা গরম পানি অত্যন্ত কার্যকর। ভাজাপোড়া খাওয়ার অন্তত ৩০ থেকে ৪০ মিনিট পর এক গ্লাস হালকা গরম পানি পান করলে খাবার দ্রুত হজম হয়। এটি পেট ভার হয়ে থাকা বা অস্বস্তির অনুভূতি কমাতে সাহায্য করে।
২. গ্রিন টি হতে পারে উপকারীভাজাপোড়া খাওয়ার পর শরীরকে চাঙ্গা করতে এবং হজমে সহায়তা করতে গ্রিন টি একটি চমৎকার বিকল্প। গ্রিন টি-তে থাকা ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজমশক্তি বাড়াতে সাহায্য করে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ গ্রিন টি পান করলে শরীরের অস্বস্তি অনেকটাই দূর হতে পারে।
৩. কিছুক্ষণ হাঁটাহাঁটি করুনভাজাপোড়া খেয়েই শুয়ে বা বসে পড়া হজমের জন্য ক্ষতিকর। এতে অস্বস্তি বেড়ে যাওয়ার পাশাপাশি হজমেও সমস্যা হতে পারে। তাই যেকোনো ভারী খাবার, বিশেষ করে তেলে ভাজা খাবার খাওয়ার পর অন্তত ১৫ থেকে ২০ মিনিট হালকা গতিতে হাঁটাহাঁটি করার অভ্যাস করুন। এটি খাবারকে দ্রুত হজম হতে সাহায্য করে এবং আপনাকে সতেজ অনুভূতি দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে