ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
১১৪ বছর বয়সেও সুস্থ, জানালেন দীর্ঘায়ুর গোপন রহস্য
জাপানে মানুষদের দীর্ঘায়ুর জন্য বিশ্বজুড়ে পরিচিত। সেই দেশেই বর্তমানে সবচেয়ে বয়স্ক মানুষ শিগেকো কাগাওয়া যিনি ১১৪ বছর বয়সেও রয়েছেন সুস্থ, সক্রিয় ও স্বতঃস্ফূর্ত। তার এই দীর্ঘ জীবন ও স্বাস্থ্যবান থাকার রহস্য জানার কৌতূহল অনেকেরই।
এর আগে জাপানের সবচেয়ে বেশি বয়সী ছিলেন মিয়োকো হিরোয়াসু। তার মৃত্যুর পর শিগেকোই হয়ে ওঠেন দেশটির সবচেয়ে প্রবীণ নাগরিক। তবে শুধু বয়সে নয়, মন ও শরীরেও তিনি প্রবলভাবে সক্রিয়। ২০২১ সালে তিনি অলিম্পিকের মশাল দৌড়ে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
দীর্ঘায়ুর গোপন সূত্র কী? শিগেকো নিজেই জানালেন এর পেছনে রয়েছে তার “সক্রিয় ও স্বাধীন জীবনযাপন”।
একসময় প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি। অবসর নেন ৮৬ বছর বয়সে! তখন পরিবহনের এত সুবিধা ছিল না ফলে পায়ে হেঁটেই রোগীদের বাড়ি বাড়ি যেতেন। “এই হাঁটাচলাই আমাকে শক্তি দিয়েছে” বলেন শিগেকো। তার মতে, শারীরিক সক্রিয়তা এবং স্বাধীনতা তার জীবনের সবচেয়ে বড় শক্তি।
তবে এই স্বাধীনতা এলোমেলোভাবে নয় বরং নিয়মে বাঁধা ছিল তার জীবন। প্রতিদিন তিনবেলা নির্দিষ্ট সময়ে খাবার, সময়মতো ঘুম এই রুটিন বজায় রেখেই কাটিয়েছেন জীবনের প্রতিটি দিন। তাই চাইলেই যা খুশি করেছেন কিন্তু সেই জীবন ছিল ছন্দবদ্ধ।
শিগেকোর আগের প্রবীণতম ব্যক্তি হিরোয়াসুও একই কথা বলেছিলেন জীবনের প্রতি ভালোবাসাই তাকে দীর্ঘায়ু করেছিল। কাগজ পড়া, ছবি আঁকা, তাস খেলা সবকিছুই চলত শেষ দিন পর্যন্ত।
দুইজনেই প্রমাণ করেছেন দীর্ঘায়ুর মূল চাবিকাঠি হতে পারে সক্রিয়তা, স্বাধীনতা ও জীবনের প্রতি অগাধ ভালোবাসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত