×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সাদা পাথর লুট: প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা

২০২৫ আগস্ট ১৭ ১৬:১৪:৪৪

সাদা পাথর লুট: প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের "যোগসাজশ বা নীরবতা ছিল" বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরও জানান, বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি ১০ বছর মেয়াদে বাস্তবায়ন করা হবে, যার প্রধান লক্ষ্য হবে নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি ধরে রাখা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা তার জানা নেই এবং উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তিনি বিষয়টি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় বলে स्पष्ट করেন এবং প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় আশ্বস্ত করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত