ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
অর্থ সংকটে ব্যাংক, আতঙ্কে গ্রাহক
বাংলাদেশের অন্তত পাঁচটি বেসরকারি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক—তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা ও টাকা ছাপিয়েও সংকট কাটছে না। গ্রাহকরা নিজের আমানতের টাকা তুলতে না পেরে পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা যায় অনেক ব্যাংকে জরুরি প্রয়োজনেও গ্রাহকদের টাকা দেয়া হচ্ছে না। একাধিক শাখায় ৫০ হাজার টাকার চেকে মাত্র ৫ হাজার বা তারও কম টাকা হাতে পেয়েছেন গ্রাহকরা।বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ও ২৮ হাজার কোটি টাকা ধার দিয়ে ব্যাংকগুলোকে সহায়তা করেছে। তবে এসব টাকার একাংশ ভিন্নখাতে ব্যবহারের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ব্যাংক দুর্বল পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনের পরিকল্পনায় এগোচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ধীরগতি একীভূতকরণ প্রক্রিয়ার কারণে গ্রাহকদের আস্থা ফিরছে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে সমস্যার সমাধান করা হচ্ছে এবং আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়