ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ছাত্রী হলে পুরুষ কর্মচারীর প্রবেশে ক্ষোভ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সুফিয়া কামাল হলের একটি কক্ষে তালা ভেঙে প্রবেশ ও এক পুরুষ ইলেকট্রিশিয়ানের উপস্থিতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায় ১৪ আগস্ট রাতে সহকারী প্রভোস্টদের সঙ্গে প্রভোস্ট তদারকিতে গেলে ইন্ডাকশন ও হিটার জব্দ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ—র্যাগ ডে উপলক্ষে অধিকাংশ ছাত্রী হলে না থাকায় এমন সময়ে অভিযান চালানো উদ্দেশ্যপ্রণোদিত এবং গোপনীয়তা লঙ্ঘনের শামিল।
তবে তাদের দাবি, হলের খাবারের মান নিম্নমানের হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই রান্না করেন। ফলে রান্নার সরঞ্জাম জব্দ করায় ক্ষোভ বাড়ে।
এ বিষয়ে সহকারী প্রভোস্ট জানান, নিয়মিত তদারকি ও নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দের জন্য তারা গিয়েছিলেন। একটি রুমে ছাত্রী অসুস্থ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তবে ভবিষ্যতে তদারকিতে কোনো পুরুষ কর্মী না রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত ও সম্মানজনক সমাধান দাবি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)