ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ
ডুয়া ডেস্ক: তালেবান সরকারের সঙ্গে প্রথমবারের মতো মন্ত্রী পর্যায়ে যোগাযোগ করল ভারত। বৃহস্পতিবার (১৫ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের তালেবান প্রশাসনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তান সরকার কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার নিন্দা জানানোর কয়েকদিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। যদিও নয়াদিল্লি এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
ফোনালাপ শেষে এক্স-এ (সাবেক টুইটার) জয়শঙ্কর লেখেন, “পেহেলগাম হামলার নিন্দা জানানোর জন্য আমি আমির খান মুত্তাকির প্রতি কৃতজ্ঞ। আজ সন্ধ্যায় তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, “ভারত-আফগান সম্পর্ক নিয়ে ভুল বার্তা ছড়ানোর যে অপচেষ্টা চলছে, মুত্তাকি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন—এটি আমি স্বাগত জানাই।”
আফগান তালেবান সরকারের যোগাযোগ পরিচালক হাফিজ জিয়া আহমদ জানান, আলোচনায় মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয়তায় ভারত ভ্রমণ করতে আগ্রহী আফগান নাগরিকদের জন্য যেন আরও ভিসা ইস্যু করা হয়।
এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়েও।
এর আগে ২৭ এপ্রিল কাবুলে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। সেখানেও আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত